বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে শিলাবৃষ্টি, বোরো ফসল ক্ষতির আশঙ্কা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১০:২২ পিএম

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে শিলাবৃষ্টি, বোরো ফসল ক্ষতির আশঙ্কা

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ কয়েকটি উপজেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে ও সন্ধ্যায় দুই দফা বজ্রসহ বৃষ্টি হয় জেলার হাওর অধ্যুষিত উপজেলা ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে। এছাড়াও জেলা সদর, পাকুন্দিয়া এবং কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টি হয়। এসময় বৃষ্টির সঙ্গে প্রচুর শিলা পরে বোরো ধানের জমির আশপাশ ও রাস্তা-ঘাট সাদা রঙে ছেয়ে যায়।এ বিষয়ে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল ড. সাদিকুর রহমান জানান, "আজ বিকাল ও সন্ধ্যায় হাওরসহ জেলার কয়েকটি উপজেলায় প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় শিলার পরিমান সবচেয়ে বেশি ছিল। যে বোরো ধানের ফলন শুরু হয়েছে সেগুলো ক্ষতির আশঙ্কা রয়েছে।"তিনি আরও জানান, "তবে কি পরিমান বোরো ফসলের ক্ষতি হতে পারে তা এই মূহুর্তে বলা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে প্রতিটি উপজেলা কৃষি অফিসারদের আগামীকাল সকাল নয়টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে বোরো ফসলের ক্ষতির বিস্তারিত পরিমান জানা যাবে।"
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!