বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল,চন্দ্রা-নবীনগর ৩০ কিলোমিটার যানজট

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ১০:১৩ পিএম

মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল,চন্দ্রা-নবীনগর ৩০ কিলোমিটার যানজট

ডেইলি খবর ডেস্ক: নাড়ির টানে বাড়িতে প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ও এর আশপাশের শিল্পাঞ্চলের মানুষ ছুটছেন গ্রামের পথে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ ৩০ কিলোমিটার যানজট। 
বুধবার (১৮ মার্চ) বিকেলে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোর কয়েকশ কারখানা ছুটি হওয়ার পর থেকেই সড়কে মানুষের ঢল নামে। বিকেল সোয়া চারটার দিকে বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীরা ভিড় জমান উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রা এলাকায়।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে যাওয়ায় এবং অতিরিক্ত চাপের কারণে চন্দ্রা এলাকা থেকে কোনাবাড়ী উড়ালসড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার এবং চন্দ্রা-নবীনগর সড়কের ৬ কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়েছে। অনেক জায়গায় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
যানজটের বিষয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার বলেন, বৃষ্টি এবং কিছু চালকের এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যানজট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।ছবি-সংগৃহীত

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!