বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

জেট ফুয়েলের দাম একলাফে বাড়ছে ৬০%, বিমানভাড়াও বাড়বে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৯:৪০ পিএম

জেট ফুয়েলের দাম একলাফে বাড়ছে ৬০%, বিমানভাড়াও বাড়বে

‎নিজস্ব প্রতিবেদক:‎ ইসরাইল-ইরান যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কা লাগছে উড়োজাহাজের জ্বালানির ওপর। আজ বুধবার মধ্যরাত থেকে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৯৪ টাকায় (৬০ শতাংশ) পৌঁছে যেতে পারে। বর্তমানে এই জ্বালানি বিক্রি হচ্ছে ১১২ টাকা ৪১ পয়সায়।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে জেট ফুয়েলের দাম বাড়াতেই হচ্ছে। আপাতত ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। জ্বালানিসচিবের অনুমোদন পাওয়া গেলে মধ্যরাত থেকেই কার্যকর হবে। আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি ৭ হাজার ৩৮৪ সেন্ট থেকে বেড়ে ১ দশমিক ২৬৮৯ ডলার হচ্ছে।
এদিকে চলতি মাসের শুরুতেও এক দফা জেট ফুয়েলের দাম লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়েছিল। ২০ দিনের ব্যবধানে লিটারে আরও ৮২ টাকা বৃদ্ধি পাওয়ায় তা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমানভাড়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!