বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

বিজয়কে ঘিরে নতুন আলোচনায় তৃষা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৬:০৫ পিএম

বিজয়কে ঘিরে নতুন আলোচনায় তৃষা

বিনোদন ডেস্ক: ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে বড় সাফল্যের পরই অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়কে ঘিরে আলোচনা তুঙ্গে। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) বিপুল আসনে জয়ের পর থেকেই তাকে রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবেও দেখছেন অনেকেই। এই আবহেই নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নাম। শোনা যাচ্ছে, শিগগিরই রাজনীতিতে অভিষেক হতে পারে তাঁর। এমনকি তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে উপনির্বাচনে তাকে প্রার্থী করার সম্ভাবনাও ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি বিজয় বা তৃষা—দু’জনেই নীরব।
ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, বিজয় নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই তৃষাকে পাশে চাইছেন। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে, কিন্তু কখনওই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি কেউই।
লিও ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা-বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।সম্প্রতি তৃষার জন্মদিনে দক্ষিণী অভিনেত্রী লক্ষী মানচুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে। সেখানে বিজয়ের রাজনৈতিক সাফল্যের সঙ্গে তৃষার জন্মদিনের ‘ডবল সেলিব্রেশন’-এর ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন নেটিজেনরা।
সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদনদুই দুনিয়াই এখন এক সুতোয় বাঁধা। তৃষা সত্যিই রাজনীতিতে পা রাখবেন কি না, তা এখন সময়ই বলবে; তবে গুঞ্জন যে ক্রমেই জোরালো হচ্ছে, তা বলাই বাহুল্য। সূত্র: সংবাদ প্রতিদিনদ ও ফার্স্ট পোস্ট

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!