সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১১:০৩ পিএম

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

আইন-অপরাধ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!