সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:২৩ পিএম

এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক:এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় পৌছান।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!