সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:১২ পিএম

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সৌজন্য সাক্ষাত করতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান তিনি।এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। 
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!