স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ রোববার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহানারা আলমের করা অভিযোগ তদন্তের জন্য গঠিত স্বাধীন তদন্ত কমিটির অনুসন্ধানের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে দেশের ক্রিকেটের কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না মঞ্জুরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বিসিবি আরো জানিয়েছে, বিসিবি তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করছে এবং প্রতিবেদনের অনুযায়ী প্রয়োজনীয় বিবেচিত যে কোনো অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :