শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবি, হাজারো মানুষের বিক্ষোভ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:১৯ এএম

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবি, হাজারো মানুষের বিক্ষোভ

ডেইলি খবর ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদে দেশজুড়ে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শুক্রবার এই বিক্ষোভ দেখান তারা।
দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশটিতে সাধারণ ধর্মঘটের ডাক দেয়। তাদের দাবি, মজুরি ও জনসেবামূলক খাতে ব্যয় বাড়াতে হবে।সরকারি আদেশ দেখুন

ইউরোপজুড়ে তরুণদের চলমান বিক্ষোভের মধ্যে ইতালিতে শুক্রবার এ কর্মসূচি পালিত হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে ব্যয়ের প্রতিবাদে এদিন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভের কথা রয়েছে।ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনও শুক্রবার আলাদা করে ধর্মঘটের ডাক দিয়েছিল। দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভেরও পরিকল্পনা ছিল। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!