নিজস্ব প্রতিবেদক: সারাদেশে অনুষ্টিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। রাত সাড়ে ১১টায় প্রকাষিত ভোটের ফলাফলে দেখা গেছে বিপুল বিজয়ের পথে বিএনপি। অন্যদিকে জামায়াতের নেতৃর্ত্বে ১১ দলীয় জোটও এবার বেশ এগিয়েছে।
সারা দেশ থেকে পাওয়া এসব তথ্যে দেখা গেছে বিএনপি অধিকায়শ আসনেই এগিয়ে আছে। এ রিপোর্ট লেখ্ াপর্যন্ত বিএনপি এককভাবে ৭৪ আসনে কিজয় লাভ করেছেনর, অন্যদিকে জাসায়াতের নের্তৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ৩৮টি আসনে জয়লাভের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) রাত ১১টা ৪৪ মিনিট পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী এসব তথ্য বিভিন্ন গণমাধ্যমে আসছে।এবং অন্যান্য প্রার্থী তিনটিতে এগিয়ে আছে।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোটবড় সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।
ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :